বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের দেশের নায়িকারা কি দেখতে খারাপ, প্রশ্ন ববির 

আমাদের দেশের নায়িকারা কি দেখতে খারাপ, প্রশ্ন ববির 
আমাদের দেশের নায়িকারা কি দেখতে খারাপ, প্রশ্ন ববির 

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ৫ সিনেমার মধ্যে ২ সিনেমার নায়িকাই ভারতের। গেল কয়েক বছর ধরে কলকাতার নায়িকা নিয়ে সিনেমা নির্মাণের হিড়িক পড়েছে ঢালিউডে। প্রযোজক, পরিচালক ও নায়ক বাংলাদেশের হলেও কোনো এক অজানা কারণে ওপার বাংলার নায়িকাদের চাহিদা যেন বেড়েই যাচ্ছে।

ঈদে মুক্তি পাওয়া ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘তুফান’ সিনেমায় কলকাতার দুই নায়িকা কৌশানী মুখার্জি ও মিমি চক্রবর্তী রয়েছেন।

ঈদ উৎসবেই সিনেমা হলে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ও রয়েছে। কথা প্রসঙ্গে আসে কলকাতার নায়িকা কাস্ট করা নিয়ে। ববি বলেন, বাংলাদেশের নায়িকারা কি কলকাতার নায়িকাদের চেয়ে দেখতে খারাপ। আমরা কি তাদের চেয়ে কম সুন্দর। হ্যাঁ, গল্পের প্রয়োজনে যে কোনো শিল্পীকেই কাস্ট করা যেতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে আগে দেশের শিল্পীদের ব্যাপারে ভাবনা চিন্তা করা।

তিনি আরও বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি ঈদে সামিল হয়েছে। দর্শকের প্রতি আমার আহ্বান থাকবে সিনেমাটি দেখবেন সবাই। আমি ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি সিনেমাটিতে। আপনাদের অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। দেশের অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। করোনাকালীন খারাপ সময় কাটিয়ে উঠছি আমরা। সিনেমা ইন্ডাস্ট্রি আরও উন্নত হবে আমাদের চলচ্চিত্র দেখে আপনাদের উৎসাহ পেলেই।

‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ।

প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল ও কস্তুরী চৌধুরী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

১০

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১২

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১৩

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৪

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৬

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৮

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৯

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

২০
X