কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

বাঁ থেকে মোহাম্মদ ফারুক ও সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মোহাম্মদ ফারুক ও সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

কক্সবাজারে যুবদলের দুই নেতার ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তারা দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যুবদলের দুজন একটি মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় গেলে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী পিছু নেয়। একপর্যায়ে তারা কাছাকাছি চলে আসে।

এ সময় প্রথম পেছন থেকে গুলি করে। তা লক্ষ্যভ্রষ্ট হলে এলোপাতাড়ি গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার্ড করেন চিকিৎসক।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্‌বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X