বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কার

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কারছবি: সংগৃহীত
যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরষ্কারছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আজ সোমবার (৩ মার্চ) চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের। যেখানে সেরা অভিনেতার পুরস্কার ওঠে অ্যাড্রিয়েন ব্রডির হাতে। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এ ছাড়া মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন ‘আনোরা’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। সেরা চলচ্চিত্রের পুরষ্কারও ঘরে তুলেছে এই সিনেমাটি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। খবর: বিবিসি

নিচে ২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা :

সেরা সহ-অভিনেতা: ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য কিয়েরেন কালকিন

সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো

সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস

সেরা পোশাক পরিকল্পনা: ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল

সেরা মৌলিক চিত্রনাট্য: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ‘কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন

সেরা মেকআপ: ‘দ্য সাবস্টেন্স’ সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি

সেরা সম্পাদনা: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা সহ-অভিনেত্রী: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা

সেরা প্রোডাকশন ডিজাইন: ‘উইকেড’ সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস

সেরা মৌলিক গান: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা

সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড

সেরা শব্দ পরিকল্পনা: ডুন ২

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২

সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট

সেরা চিত্রগ্রহণ: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য লল ক্রাউলি

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা মৌলিক সঙ্গীত: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ

সেরা অভিনেতা: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি

সেরা পরিচালক: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার

সেরা অভিনেত্রী: ‘আনোরা’ সিনেমার জন্য মাইকি ম্যাডিসন

সেরা চলচ্চিত্র: ‘আনোরা’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X