কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

টেইলরের প্রেমিকের উদ্দেশে, ‘তোমার আছে বিশ্বের সেরা প্রেমিকা’

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। ছবি: সংগৃহীত
টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। ছবি: সংগৃহীত

এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি ও পপ সেনসেশন টেইলর সুইফটের প্রেমের গল্প এখন যেন বাস্তবের রূপকথা। এক বছর ধরে সম্পর্কের পথচলায় বারবার একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা। এবার কেলসি প্রকাশ্যে দিলেন টেইলরের প্রতি আরেকটি মধুর স্বীকৃতি।

গত শনিবার, ১২ জুলাই, নেভাদায় অনুষ্ঠিত আমেরিকান সেঞ্চুরি চ্যাম্পিয়নশিপ গলফ টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন ট্র্যাভিস কেলসি। খেলার ফাঁকে এক ভক্ত তাকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, ‘তোমার আছে বিশ্বের সেরা প্রেমিকা’, এতে কেলসির প্রতিক্রিয়া ছিল ছোট কিন্তু মিষ্টি—তিনি হেসে বলেন, ‘ঠিক কথা!’ ঘটনাটির ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে শুরু হয় কেলসি-সুইফট সম্পর্কের সূত্রপাত। কেলসি চেয়েছিলেন টেইলরের ইরাস ট্যুরের সময় তাকে একটি বন্ধুত্বের ব্রেসলেট উপহার দিতে; কিন্তু সেই সুযোগ পাননি। পরে নিজের পডকাস্টে কেলসি বিষয়টি জানিয়ে বলেন, ‘আমি একটু কষ্ট পেয়েছিলাম, কারণ আমি তাকে ব্রেসলেটটি দিতে পারিনি। ব্যাপারটিকে আমি ব্যক্তিগতভাবে নিয়েছিলাম।’

এ ঘটনার কিছুদিন পরই শুরু হয় তাদের সম্পর্ক। ডিসেম্বরে টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সাক্ষাৎকারে টেইলর জানান, কেলসির সেই প্রকাশ্য আগ্রহ তাকে আকৃষ্ট করেছিল এবং গোপনে একে অন্যকে চেনার পর্যায় পেরিয়ে সেপ্টেম্বরে প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক।

সেই থেকে একে অন্যের পাশে রয়েছেন এই জনপ্রিয় জুটি। টেইলরকে একাধিকবার চিফস ম্যাচে দেখা গেছে কেলসিকে উৎসাহ দিতে, আর কেলসিকেও দেখা গেছে টেইলরের কনসার্টে হাজির থাকতে।

২০২৫-এ চিফসের হার এবং সুইফটের বিশ্বজুড়ে ট্যুরের পর, এই দম্পতি কিছুদিন আড়ালে সময় কাটান। এরপর মে মাসে আবার জনসম্মুখে দেখা যায় তাদের নিউইয়র্ক ও ফ্লোরিডায়, যেখানে কেলসি তার নতুন সিজনের জন্য অনুশীলন করছেন।

সম্প্রতি, ৪ জুলাই স্বাধীনতা দিবসে, কেলসি ও সুইফটকে একসঙ্গে দেখা যায় মন্টানার এক্সক্লুসিভ ইয়েলোস্টোন ক্লাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X