বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন অভিনেত্রী কেলি ম্যাক

কেলি ম্যাক । ছবি : সংগৃহীত
কেলি ম্যাক । ছবি : সংগৃহীত

মারা গেছেন মার্কিন টিভি অভিনেত্রী কেলি ম্যাক। শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) কেলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অপরিসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এমন এক উজ্জ্বল, উষ্ণ আলো পরপারে পাড়ি জমিয়েছে, একসময় যেখানে আমাদের সবাইকেই পৌঁছাতে হবে।’

আরও জানা যায়, পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন কেলি। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্লিওমা নামক এক ধরনের টিউমারের সঙ্গে লড়াই করছিলেন কেলি ম্যাক। গ্লিওমা হলো একটি টিউমার যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডে হয়ে থাকে।

সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরাও কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের নবম সিজনে কেলির সহকর্মী ছিলেন আলানা মাস্টারসন। এ অভিনেত্রী লেখেন, আমি খুব গর্বিত শেষ পর্বে একসঙ্গে লড়াই করেছি।

অভিনয় ছাড়াও বিজ্ঞাপন ও ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন কেলি। ‘ড. পেপার’, ‘রজ স্টোর’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-আ’-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X