বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন

অ্যাভেঞ্জার্স: ডুমসডে I ছবি: সংগৃহীত
অ্যাভেঞ্জার্স: ডুমসডে I ছবি: সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো এক্স-মেনের চরিত্রগুলোর উপস্থিতি দেখা গেছে আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর নতুন টিজারে। ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসের ঝলক প্রকাশের পরপরই মার্ভেলভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে টিজারের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এতে দেখা যায় জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগ এবং ধ্বংসযজ্ঞ চালানো সেন্টিনেল। টিজারের ভয়েস-ওভারে শোনা যায় প্যাট্রিক স্টুয়ার্টের কণ্ঠ, যেখানে যুদ্ধের ভয়াবহতা ও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার কথোপকথনের দৃশ্যও নজর কাড়ে।

প্রথমে ফাঁস হওয়া ভিডিওটি ছিল কম রেজোলিউশনের হলেও পরে হাই-রেজল্যুউশনের সংস্করণ প্রকাশ পায়, যা দ্রুতই অনলাইনে ভাইরাল হয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, এটি ফক্স প্রযোজিত এক্স-মেন সিনেমাগুলোর চেয়েও বেশি শক্তিশালী।

উল্লেখ্য, এক্স-মেন চরিত্রগুলোর স্বত্ব আগে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছে ছিল। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেলের অন্যতম বড় ক্রসওভার সিনেমা, যেখানে খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।

ছবিটিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি, সেবাস্টিয়ান স্ট্যান, পল রুড, টম হিডলস্টন, ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবারসহ বহু জনপ্রিয় তারকা। সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X