মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী বিএনপিতে শোকের ছায়া, জেলাজুড়ে কান্নার রোল

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ফেনীতে পৌঁছানোর পর জেলাজুড়ে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিজের জন্মমাটির প্রিয় নেত্রীকে হারানোর খবরে কান্নায় ভেঙে পড়েছেন জেলা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। ​ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ​সংবাদটি পাওয়ার পরপরই ফেনী জেলা বিএনপি নেতারাসহ ফেনীর জনপদে শোকের ছায়া নেমে আসে। ফেনীর সোনালি সন্তান ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারিয়ে ফেনী বিএনপির শীর্ষ নেতারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ​ বিএনপি নেতারা জানান, বেগম জিয়া কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ফেনীর মানুষের গর্ব। তার মৃত্যুতে ফেনীর রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। ​ তিনি দীর্ঘদিন ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তথা ফেনী এক আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বেগম জিয়ার মৃত্যুর খবরে সেখানে পৌঁছলে সাধারণ মানুষের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার কালবেলাকে জানান, দেশনেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে গেলাম। এতদিন স্লোগানে বলতাম ফেনীর মেয়ে খালেদা- গর্ব মোদের আলাদা। আজ থেকে তিনি আর আমাদের মাঝে নেই, একথা ভাবতেই কষ্ট লাগছে। আমি তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল কালবেলাকে জানান, বেগম জিয়া আমাদের ফেনী বাসীর গর্বের প্রতীক ছিলেন। তাকে নিয়ে আমরা সব জায়গায় গর্ব করতাম। ফেনী এক আসন থেকে তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এখান থেকে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আজ তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো সেটি আর পূরণ হওয়া সম্ভব নয়।

বেগম জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ এর সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু জানান, বেগম জিয়ার মৃত্যুর খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ম্যাডামের পক্ষে ফেনীতে মনোনয়নপত্র জমা দিলাম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার মৃত্যুর খবর পাব, এটা কল্পনাও করিনি। আমি দেশবাসীর কাছে এবং ফেনী এক আসনের সর্বস্তরের জনগণের কাছে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করছি।

বেগম খালেদা জিয়া ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X