বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল : রিজভী

রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা দীর্ঘজীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন; এমন বড় বেদনার এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে। জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও বঞ্চিত হলাম।

তিনি বলেন, দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন। তিনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম।

রিজবী আরও বলেন, অসহনীয় নিপীড়ন সহ্য করে এবং চোখের সামনে সন্তানের লাশ দেখার মতো বেদনাদায়ক পরিস্থিতির মধ্যেও দেশ, মানুষ ও গণতন্ত্রের স্বার্থে তিনি নানা উপায়ে দৃঢ়ভাবে টিকে ছিলেন। এত কষ্টের পরও তার চোখেমুখে কখনো কোনো অভিযোগ বা হতাশার ছাপ দেখা যায়নি। আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ববাসী এই মজলুম নেত্রীর প্রতি গভীর শোক প্রকাশ করছে।

মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X