স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ’ নামে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো―ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পর্যায়ে সুযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করা।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগের দল গঠন, ম্যাচের সময়সূচি এবং পরিচালনাসংক্রান্ত সবকিছু বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এই ইভেন্ট পরিচালনার জন্য মনোনীত করা হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে। বগুড়া এবং রাজশাহী ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০২৬ এর জানুয়ারির প্রথম সপ্তাহে এই লিগ শুরু হওয়ার কথা রয়েছে।

ছয় থেকে আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচন প্যানেলের সদস্যরা।

আসন্ন এই টুর্নামেন্টে কারা অংশ অংশ নিতে পারবে সেটিও স্পষ্ট করেছে বিসিবি। চলমান বিপিএলের নিলামে থাকার পরও যারা দল পায়নি এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগে অংশ না নেওয়া আটটি দলের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা এই লিগে খেলার সুযোগ পাবেন।

প্রতিযোগিতা পেশাদার এবং ধারাবাহিক মান নিশ্চিত করার জন্য প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ করবে বিসিবি। খেলোয়াড়সহ টুর্নামেন্টের আর্থিক বিষয়গুলো দেখভাল করবে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১০

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১১

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১২

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৩

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৪

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৫

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৬

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৭

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৮

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৯

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

২০
X