বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চার সন্তানের মা হতে চান সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো । ছবি : সংগৃহীত
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো । ছবি : সংগৃহীত

হলিউডের গ্ল্যামারাস আলোঝলমলে জীবনের মাঝেও কখনো কখনো সবচেয়ে বড় স্বপ্নটি থাকে একেবারে ঘরোয়া—একটি ভরা সংসার, ডিনার টেবিলে হাসি-আড্ডা আর পরিবারে ভরপুর ভালোবাসা। সেই স্বপ্নই এবার খোলামেলা ভাবে জানালেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ।

২০২৫ সালে তারকাখচিত বিয়ের পর থেকে সেলেনা ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো যেন ভক্তদের কাছে হয়ে উঠেছেন ‘ড্রিম কাপল’। তবে এখনও তাদের বহুদিনের একটি ইচ্ছা অপূর্ণ, সেটা হলো অভিভাবক হওয়া।

সম্প্রতি বেনি এবং তার বন্ধু লিল ডিকি পরিচালিত পডকাস্ট ‘ফ্রেন্ড কিপ সিক্রেটস’ –এর দ্বিতীয় পর্বে হাজির হয়ে পারিবারিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সেলেনা। সেখানে লিল ডিকি ও তার স্ত্রী ক্রিস্টিন বাতালুক্কোর সঙ্গে সন্তানসংখ্যা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি।

লিল ডিকি যেখানে সর্বোচ্চ দুই সন্তান চান, আর তার স্ত্রী চান তিনজন—সেখানে সেলেনা জানালেন, তার স্বপ্ন আরও বড়।

মার্কিন এই গায়িকা বলেন,'আমি চারটা সন্তান চাই। যদিও সেটা অনেক বড় স্বপ্ন।'

এই স্বপ্নের পেছনের গল্পও শোনান সেলেনা। তিনি জানান, ২০০৫ সালের চলচ্চিত্র দ্য ফ্যামিলি স্টোন এ ডায়ান কিটন –এর একটি দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয়।

সেলেনার ভাষায়, 'একদিন যখন আমার বয়স তার মতো হবে, তখন আমি চাই আমার ডিনার টেবিলেও তেমনই দৃশ্য দেখতে, যে সবাই একসঙ্গে বসে আছে।'

সেই দৃশ্য মনে করতে গিয়ে তার নিজের নানার কথাও মনে পড়ে যায়। তিনি বলেন, পুরো সিনেমাটিই ছিল 'মিষ্টি ও হৃদয়ছোঁয়া, আবার একই সঙ্গে কিছুটা বিষণ্নতাও' ছিল।

তবে নিজের এই স্বপ্ন বাস্তব নাও হতে পারে—সেটাও স্বীকার করেন সেলেনা।

তার কথায়,'শেষ পর্যন্ত যা হওয়ার তাই হবে। যদি আমরা কেবল একজন সন্তান পাই, কিংবা না-ও পাই—তবু ঠিক আছে। আমরা জানি না ভবিষ্যতে কী হবে।'

মজার ছলে তিনি আরও বলেন, ‘সন্তানরা বড় হওয়ার আগ পর্যন্ত সময়টা হয়তো পুরো পাগলাটে নরকের মতো হতে পারে।‘

এর আগেও বহুবার সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই দম্পতি।

এদিকে বেনি বলেছেন, তিনি মামা হিসেবে থাকতে খুবই উপভোগ করেন এবং একদিন বাবা হওয়ার অভিজ্ঞতাও পেতে চান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন সেলেনা ও বেনি। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়েতে উপস্থিত ছিলেন টেইলর সুইফট, এড শেরন , মার্ক রনসনসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১০

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১১

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১২

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৩

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৪

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৬

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৭

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৮

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৯

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

২০
X