বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো । ছবি : সংগৃহীত
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো । ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর বিয়ের ঘণ্টা বেজে উঠেছে। তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তারা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মার্কিন গায়িকা সেলেনা এবং সংগীত প্রযোজক বেনি বিয়ে করতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবে তারকাখচিত এই বিয়ের আসর। আর নিমন্ত্রিত অতিথিদের এক সপ্তাহ থাকার জন্য ব্যাগ গুছিয়ে আনতেও বলা হয়েছে।

আরও জানা যায়, কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে।

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।

সেলেনা তার এক তথ্যচিত্রে বলেছিলেন, ‘বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি’।

বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, আর এবার পরিণয় পেতে যাচ্ছে তাদের প্রেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X