বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ সেলেনা গোমেজের বিয়ে

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি : সংগৃহীত
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি : সংগৃহীত

হলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি—সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। দীর্ঘদিনের প্রেমালাপের পর অবশেষে আজ, ২৭ সেপ্টেম্বর, তারা বাঁধা পড়তে যাচ্ছেন নতুন জীবনের বন্ধনে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

বিয়ের প্রস্তুতি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি। সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ—আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।

তবে আয়োজন যত বড়ই হোক, দম্পতি চাইছেন গোপনীয়তাকেই প্রাধান্য দিতে। অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে তাদের নির্ধারিত জায়গায়। প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন এই তারকাদ্বয়ের বিশেষ দিনে।

অতিথি তালিকাও কম চমকপ্রদ নয়। সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই থাকছেন এই আয়োজনে। যদিও টেলরের বাগদত্তা ট্রাভিস কেলসির উপস্থিতি এখনো অনিশ্চিত, কারণ আগামীকালই তার খেলা রয়েছে অ্যারোহেড স্টেডিয়ামে।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, বিয়ের আগের রাতে ইতোমধ্যেই হয়েছে রিহার্সেল ডিনার। আর আজকের মূল আয়োজনে সেলেনার পাশে থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবীরা, যারা হবেন ব্রাইডসমেড।

তবে বিয়েতে সেলেনা ও বেনি কি পোশাক পরবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X