বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তারার মেলা বসেছিল সেলেনার বিয়েতে

বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত
বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত

হলিউড তারকা সেলেনা গোমেজ নতুন জীবনের পথে হাঁটলেন। গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সাদা গাউনে স্বামীর সঙ্গে আলিঙ্গন ও চুম্বনের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর জানান সেলেনা। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘৯.২৭.২৫।’

মুহূর্তেই ভক্ত থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভেসে যায় মন্তব্য ঘর। এক ভিডিওতে দেখা যায়, সেলেনা স্বামীর কালো বো-টাই ঠিক করে দিচ্ছেন, এরপর দুজন একে অন্যের চোখে চোখ রেখে চুম্বন করছেন। মন্তব্যে পাল্টা সাড়া দিয়ে বেনি লিখেছেন, ‘বাস্তব জীবনে আমার স্ত্রী।’

ভোগ ম্যাগাজিন জানিয়েছে, ১৭০ অতিথির উপস্থিতিতে সি ক্রেস্ট নার্সারির সবুজ পরিবেশে তাদের প্রতিজ্ঞা বিনিময় হয়। ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজিত হলেও অনুষ্ঠানটি ছিল তারকাখচিত। অতিথিদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, পল রাড, অ্যাশলি পার্ক, গোমেজের সহঅভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরানসহ আরও অনেকে।

সেলেনার ব্যক্তিজীবন এর আগে বহুবার আলোচনায় এসেছে। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ভেঙে যায় ২০১৮ সালে। এরপর বিবার বাগদান সারেন হেইলি বল্ডউইনের সঙ্গে। সেই সময়ে ভেঙে পড়েছিলেন সেলেনা।

নিজের তথ্যচিত্রে তিনি প্রকাশ করেছিলেন, বিবারের সঙ্গে বিচ্ছেদ তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। তবে তিনি ধীরে ধীরে অতীত ভুলে নতুন করে দাঁড়িয়ে উঠেছেন।

সবকিছু পেছনে ফেলে এবার স্বপ্নের মানুষ বেনি ব্ল্যাঙ্কোর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সেলেনা গোমেজ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X