কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দেন অভিনেত্রী

অভিনেতা জো ম্যাঙ্গানিলো ও মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা। ছবি: সংগৃহীত
অভিনেতা জো ম্যাঙ্গানিলো ও মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা। ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা ও অভিনেতা জো ম্যাঙ্গানিলোর বিচ্ছেদ হয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে। দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। সে সময় তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি সোফিয়া-ম্যাঙ্গানিলোর কেউ। তবে ম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে দেওয়া সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সোফিয়া।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’

জো গঞ্জালেজের সঙ্গে ১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া বলেন, ‘১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।’

ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X