কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা 

মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা 
মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা 

দাপুটে অভিনেতা আনিসুর রহমান মিলন। অভিনয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার। নাটক কিংবা সিনেমা দুই পর্দাতেই অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা।

এবার মিলন অভিনীত ‘বনইয়ার্ড’ নামে হলিউডের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আসছে ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এতে মেল গিবসনের মতো তারকাও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন আসিফ আকবর।

সিনেমাটি নিয়ে মিলন বলেন, ‘আমার হলিউডে দ্বিতীয় সিনেমা এটি। প্রযোজনা করেছে লায়ন্স গেট। কাজটি নিয়ে খুব আশাবাদী আমি। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় দেখবেন। এছাড়া মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। একজন সিরিয়াল কিলারকে নিয়ে বনইয়ার্ড’র গল্প সাজানো হয়েছে। যার খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। এখানে তাকে আমি নানাভাবে সাহায্য করি।’ তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না।

মিলন জানালেন, আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে বলে জেনেছেন তিনি। ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিলন। ‘বনইয়ার্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানান মিলন। গেল সপ্তাহে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X