বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে নিজেকে তুলনা করলেন লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত

আবারও ভাইরাল হলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে চর্চায় এলেন তিনি।

গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পরিচিতি পান লুবাবা। সম্প্রতি নিজেকে হানিয়ার সঙ্গে তুলনা করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেটিই হয়েছে ভাইরাল। এরপরই কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন লুবাবা। তাতে তার ও হানিয়া আমিরের ভিডিও রয়েছে। ক্যাপশনে লুবাবা লিখেছেন— আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?

এমন প্রশ্ন ছুড়ে দিতেই মন্তব্যের ঘরে ইতিবাচক ও নেতিবাচক কমেন্ট আসতে শুরু করে। তবে বেশির ভাগ মন্তব্যই ছিল ইতিবাচক।

নেটিজেনদের একজন লিখেছেন, আসলেই তাই লাগে। তুমি দেখতে অনেক সুন্দর। আরেকজন লিখেছেন—তুমি হানিয়ার থেকেও বেটার। নাট্যকার ও অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা। দাদার হাত ধরেই শোবিজে অভিষেক হয় তার।

ইতোমধ্যেই লুবাবাকে বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করতে দেখা গেছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত এ শিশুশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X