বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘হাউন আংকেল’ কমেন্ট না করে বন্যার্তদের সহায়তার আহ্বান লুবাবার

ডিবি হারুনের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
ডিবি হারুনের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত

তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করার পর প্রতিক্রিয়া জানিয়ে বেকায়দায় পড়ে যায় শিশুশিল্পী সিমরিন লুবাবা। গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকালীন ‘হারুন আংকেল’ বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করে লুবাবা। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে। তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকে লোকজন।

অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে ব্যাপক সমালোচিত হন ডিবি হারুন। তখন লুবাবার পুরোনো ভিডিও সামনে আসে। এতে আকেদফা ট্রলের মুখে পড়ে এই শিশুশিল্পী।

এমনকি দেয়ালে দেয়ালে হারুনকে কটাক্ষ করে লেখা হয় নানা স্লোগান! ট্রল ভুলে দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে ‘হাউন আংকেল’কমেন্ট করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ‍লুবাবা।

সবাইকে সালাম জানিয়ে লুবাবা লিখেছে, আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন। কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই।

‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি, আমার মা আমাকে দেখিয়েছে, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই, সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে? এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না। ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী, এরা আজকে কতটা অসহায়।

আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন, তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা, পশুপাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে। আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে, কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে। আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X