বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘রঙিলা কিতাব’ আসছে ৮ নভেম্বর

‘রঙিলা কিতাব’ আসছে ৮ নভেম্বর

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। সোমবার (১৪ অক্টোবর) বিকেল হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ।

সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সঙ্গে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। রঙিলা কিতাব-এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরী মণি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। পরী বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে।

‘শুট শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহঅভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব-এর জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চো দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।’

পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’

অপেক্ষা মাত্র আর কিছুদিনের। অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে ‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচই-তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X