বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক থেকে পালালেন সাদিয়া আয়মান

ফেসবুক থেকে পালালেন সাদিয়া আয়মান
ফেসবুক থেকে পালালেন সাদিয়া আয়মান

তুমুল সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকে সস্তা প্রমোশন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ফেসবুক থেকে পালালেন সাদিয়া আয়মান।

সম্প্রতি ফেসবুকে একটি নাটকের প্রমোশনের লাইভ করেছিলেন এই অভিনেত্রী। সাদিয়া আয়মান সেখানে বলেছিলেন, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না, এটা কেন হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’

মূলত একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনি। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন।

এদিকে ঘটনার পর তুমুল সমালোচনার মুখে এখন এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। ফেসবুকে তার আইডি সার্চ দিলে কোনো তথ্য দেখা যাচ্ছে না।

এই অভিনেত্রীর সমালোচনা করে সাদিয়া ইসলাম নামে একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার কী কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন। মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কী দরকার ছিল।’

রবিউল ইসলাম লিখেছেন, ‘মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এত বড় প্রতারণা ধোঁকা দিল। আর আপনারা এত রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন? হায়রে মাইয়া মানুষ এই আপনাদের অভিনেত্রী একেই বলে সত্যিকারের অভিনেত্রী ফালতু যত্তসব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X