বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

সাদিয়া আয়মান I ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান I ছবি : সংগৃহীত

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নজর কাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান এখন ফুরফুরে মেজাজে। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের বিশাল জলরাশির সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সেই আনন্দের রেশ ছড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

সাদিয়া আয়মান I ছবি : সংগৃহীত

সাদা রঙের পোশাকে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে সাদিয়া জানান দিচ্ছেন, কতটা আনন্দঘন মুহূর্তে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাস্ট এ গার্ল অ্যান্ড হার হ্যাপি ওয়েভ এরা’।

সাদিয়া আয়মান I ছবি : সংগৃহীত

সাদিয়ার এই স্নিগ্ধ রূপ দেখে কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘জলকন্যা’ বলে, আবার কেউ লিখেছেন ‘খুব সুন্দর লাগছে’। সাদিয়ার হাসিমাখা মুখ দেখে একজন ভক্ত জীবনদর্শন তুলে ধরে লিখেছেন, ‘সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলে আপনি সব অবস্থাতেই সুখী!’ আরেকজনের মন্তব্য, ‘দারুণ মুহূর্ত’।

সাদিয়া আয়মান I ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘উৎসব’ সিনেমায় দারুণ অভিনয় করে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছোট পর্দায় এখন কিছুটা অনিয়মিত হওয়ায় ভক্তদের ধারণা, বড় পর্দাতেই হয়তো স্থায়ী হতে চলেছেন তিনি।

এরই মধ্যে অভিনেত্রীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক প্রাপ্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চিত্রপরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি ‘পিংক’, ‘কাদাক সিং’ ও ‘লস্ট’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন— তিনি ভূয়সী প্রশংসা করেছেন সাদিয়ার। ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মান ও সংশ্লিষ্ট সব কলাকুশলীর কাজের প্রশংসা করেছেন এই গুণী নির্মাতা, যা সাদিয়ার জন্য বড় এক অনুপ্রেরণা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X