বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বধূ বেশে সাদিয়া

সাদিয়া আয়মান I ছবি: সংগৃহীত
সাদিয়া আয়মান I ছবি: সংগৃহীত

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা তার কাছে নতুন কিছু নয়। তবে এবার আলোচনার কেন্দ্রে অভিনয় নয়, একেবারে রাজকীয় রূপে ধরা দিলেন তিনি। লাল শাড়িতে বধূ বেশে স্নিগ্ধ অথচ দ্যুতিময় উপস্থিতিতে যেন মুহূর্তেই থমকে গেল অনুরাগীদের চোখ। হালের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের সেই রূপ, যেখানে সৌন্দর্য, আভিজাত্য আর আবেশ একসঙ্গে মিশে তৈরি করেছে নিখুঁত এক দৃশ্য।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক গুচ্ছ ব্রাইডাল লুকের ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। এমনিতে ফটোশুট বা ছবি তুলতে বেশ পছন্দ করেন এই সুন্দরী। কোথাও ঘুরতে গেলেও নিজেকে ফ্রেমবন্দি করেন।

যদিও মেকওভার ফটোশুটে খুব একটা দেখা মেলে না এই অভিনেত্রীকে, তবে এক ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়লেন সাদিয়া।

প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, ছবিতে দেখা যায় এক ক্ল্যাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে সাদিয়া। শাড়িতে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ, নিখুঁত এমব্রয়ডারি; সব মিলিয়ে ঐতিহ্যের সঙ্গে আধুনিক রুচির অপূর্ব মেলবন্ধন।

সাদিয়ার স্নিগ্ধ মুখাবয়বে লাল টিপ, গাঢ় কাজল আর চোখের গভীর সাজ; সবশেষে ঠোঁটে লালের উষ্ণ আভা। খোলা চুলে হালকা কার্ল, যা তার এই নতুন ফ্যাশনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়।

অলংকারেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি ও ঝাপটাসহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা—প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।

এই সাজ শুধু ফ্যাশনের গল্প নয়, আত্মপরিচয়েরও। নিজের পরিশ্রমে অর্জিত সাফল্য আর সিদ্ধান্তের স্বাধীনতা থেকেই নিজেকে ‘রানি’ ভাবতে ভালোবাসেন—এমন মন্তব্য আগেই করেছিলেন সাদিয়া। এই ছবিতে তার দৃপ্ত ভঙ্গিমা আর আত্মবিশ্বাস যেন সে কথারই দৃশ্যমান প্রতিচ্ছবি।

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমার পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেত্রী ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X