কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এক মঞ্চে গাইবে নব্বইয়ের কালজয়ী ৪ ব্যান্ড, কবে কোথায়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড নিয়ে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি হওয়ার কথা ছিল গত ১৮ অক্টোবর। কিন্তু ভেন্যু জটিলতায় তা ভেস্তে যায়। অবশেষে আগামী ১৫ নভেম্বর বহুলপ্রতীক্ষিত এই কনসার্ট উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা।

আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে।

এই কনসার্ট নিয়ে শ্রোতা-দর্শকের উত্তেজনার শেষ নেই! নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুটের মতো কালজয়ী ব্যান্ডগুলোকে এক মঞ্চে দেখতে উদগ্রীব হয়ে আছেন দর্শকরা। বোনাস হিসেবে আয়োজকরা চার ব্যান্ডের সঙ্গে এবার যুক্ত করেছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসানকে।

আয়োজকদের পক্ষ থেকে আগেই ৮০ ভাগ টিকিট বিক্রি হওয়ার খবর জানানো হয়। তবে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে ঢুকে এখনো টিকিট কাটতে পারছেন দর্শকরা।

ওয়েবসাইটে দুই ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে। এর মধ্যে ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।

গত অক্টোবরে রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিল ঢাকা রেট্রো কনসার্ট। পরে কনসার্টের এক দিন আগে হঠাৎ জানানো হয়, ঢাকা অ্যারেনায় নয়, কনসার্ট হবে পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত থেকেও সরে আসেন আয়োজকরা।

আয়োজকরা জানান, ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায় এবং সন্ধ্যা ৭টায় গেট বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X