বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল হ্যান্ডেলে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী (ভিডিও)

সোশ্যাল হ্যান্ডেলে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী (ভিডিও)

দর্শকনন্দিত অভিনেত্রী হারেম ফারুক। পাকিস্তানি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বড় পর্দাতেও দেখা গেছে তাকে। শুধু অভিনয় না, প্রযোজনাও করেছেন হারেম। অভিনেত্রীর রূপে বুঁদ তার ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই সুন্দরী। এবার ভক্তদের সৌন্দর্যের রহস্য জানালেন হারেম।

সাবলীল অভিনয় ও সৌন্দর্যে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হারেম ফারুক। টেলিভিশন নাটকের পর বড় পর্দাতেও সাফল্য পেয়েছেন। অভিনেত্রী ছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে প্রযোজক হিসেবে।

সম্প্রতি হারেম সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটা পোষ্ট করার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। (খবর : অ্যারি) এই সুন্দরী তার সোশ্যাল হ্যান্ডেলে ফলোয়ারদের জন্য কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তার মিনি-মালিস্টিক এবং চমকপ্রদ লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন। খবর : অ্যারি

পোষ্ট দেওয়া ১৭টি ছবির ক্যারোসেল পোস্টে ‘বিশমিল’ স্টার হারেম ফারুক একটি সাদা চিকনকারি কুর্তায় একদম সাদা রূপে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা সাদা খুস্সা এবং গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে পরেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ফুল, সাদা জামা, লাল ঠোঁট, বড় ঝুমকা, হেয়ার ভলিউম এবং আমি প্রস্তুত।

এই পোস্টে তিনি ভাইরাল হিন্দি-গুজরাটি গান ‘ডায়মন্ড নি’ যোগ করেছেন, যা জিগর সারাইয়া ও আদিত্য গাধভী গেয়েছেন। অভিনেত্রীর হাজার হাজার ভক্তরা হারেম ফারুকের ভাইরাল ছবিগুলোর ওপর তাদের ভালোবাসা প্রকাশ করেছেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে।

এদিকে দীর্ঘ সময় পর হারেম ফারুক টিভি পর্দায় ফিরেছেন তার সবশেষ সিরিয়াল ‘বিশমিল’-এ।, সিরিয়ালটিতে তার সহশিল্পী হিসেবে আছেন নওমান ইজাজ এবং সাভেরা নাদিম। সিরিয়ালটির অন্যান্য কাস্টে আছেন সাদ কুরেশি, বাহরোজ সাবজওয়ারি, শাহীন খান, আসাদ সিদ্দিকী, রাবিয়া শাকিল এবং আদনান জিলানী। আহসান তালিশ পরিচালিত ও জমজাবিল আসিম শাহের লেখা ‘বিশমিল’ প্রতি বুধবার এবং বৃহস্পতিবার অ্যারি ডিজিটাল-এ প্রচারিত হচ্ছে।

২০১৩ সালের হরর থ্রিলার চলচ্চিত্র সিয়াহ-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন হারেম। এরপর একাধিক নাটক এবং সিনেমায় অভিনয় করে তিনি জয় করেছেন ভক্তদের হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X