বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে, কী হয়েছে এই মডেলের? (ভিডিও)   

বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে, কী হয়েছে এই মডেলের?   
বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে, কী হয়েছে এই মডেলের?   

মডেল ও অভিনেত্রী জেবা জান্নাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ও ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসার পরই তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় একটি ভিডিওতে। এতে অনুরাগী ও ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে করা একটি পোস্টে জেবা জান্নাত ঘোষণা দেন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পোস্টটি প্রকাশিত হওয়ার পর ভক্তদের শুভকামনায় ভরে যায় তার সোশ্যাল মিডিয়া। তবে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ফেসবুকে পোস্ট করা নতুন ভিডিওতে দেখা যায়, হাসপাতালে শুয়ে রয়েছেন এই অভিনেত্রী। ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।

এর আগে বছরের শুরুতে একটি অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করেছিলেন জেবা, যেখানে এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়। ঘনিষ্ঠ মুহূর্তে সেই যুবক অভিনেত্রীর কপালে চুম্বন করেন, আরেকটি দৃশ্যে জেবা তাকে চুম্বন করেন। ভিডিওটির ক্যাপশনে জেবা ভালোবাসার মূল্যায়ন ও সম্মান নিয়ে একটি বার্তা দিয়েছিলেন। তবে কে এই যুবক এবং তার সঙ্গে জেবার সম্পর্কের গভীরতা কী—তা নিয়ে সে সময় থেকেই নেটিজেনদের কৌতূহল ছিল তুঙ্গে।

বিয়ের ঘোষণা দেওয়ার পর নেটিজেনরা ভেসেছিলেন জল্পনায়। এবার ভেবেছিলেন সব জল্পনার অবসান হতে যাচ্ছে। তবে তার হঠাৎ অসুস্থতার ভিডিও এবং পোস্ট সবার মনেই প্রশ্ন তুলেছে। এদিকে অনেক ভক্তরাই মনে করছেন, এটি তার কোনো নাটকের শুটিংয়ের দৃশ্য হতে পারে।

জেবার ফেসবুক পোস্টে বিয়ের ঘোষণার পর যেমন তিনি শুভেচ্ছা পেয়েছেন, তেমনি অসুস্থতার ভিডিওতে চিন্তিত হয়েছেন সবাই। অনেকেই তাকে দ্রুত সুস্থ হওয়ার কামনা জানিয়েছেন। এ ঘটনায় স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কারণ জেবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিয়ের পরিকল্পনা ও অসুস্থতার ঘটনার মধ্যে অভিনেত্রী জেবা জান্নাত নিয়ে নেটিজেনদের কৌতূহল দিন দিন বাড়ছে। ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে তাদের সামনে এই রহস্যের জবাব তুলে ধরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X