বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’

জমকালো আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’। ছবি : সংগৃহীত
জমকালো আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’। ছবি : সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড ‘সেভি বাংলাদেশ লঞ্চিং ইভেন্ট’ ও ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের প্রথম আসর। এটি আয়োজন করেছে আইসি ফিল্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদারসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধন সামগ্রী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্যই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এছাড়াও আমাদের সব পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এ ছাড়াও বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করার পরিকল্পনা রয়েছে।’

এই অনুষ্ঠানে সেভি বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সম্মাননার পাশাপাশি আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এরপর র‍্যাম্প শোতে শো-স্টপার হিসেবে নজর কেড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ার।

এবারের আয়োজনে পুরস্কার পেয়েছেন খ্যাতিমান ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল, সালেহা সারোয়ার, প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা ববি হক, পরিচালক রায়হান রাফি, চিত্রনায়িকা তমা মির্জা, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নবাগত নায়ক শিশির সরদার, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেত্রী সামিরা খান মাহি, মডেল আলিশা ইসলাম, সাংবাদিক শফিক আল মামুন, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ারসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X