কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি নাগরিকত্বের অভিযোগ ভিত্তিহীন-গুজব : এম এ কাইয়ুম

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : সংগৃহীত
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এক বিবৃতিতে ড. কাইয়ুম বলেন, তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাকে ভানুয়াতুর নাগরিক এবং সেখানে বিনিয়োগ বা বাড়ি রয়েছে—এমন দাবি পুরোপুরি বানোয়াট। আমি কখনো ভানুয়াতুতে যাইনি এবং কোনো বিদেশি বা দ্বৈত নাগরিকত্ব গ্রহণের প্রশ্নই ওঠে না।’

তিনি জানান, ২০১১ সালের পর থেকে তৎকালীন সরকারের সময়ে তিনি একাধিকবার গুমচেষ্টার শিকার হন এবং নিরাপত্তার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। রাজনৈতিক নিপীড়নের প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর থেকে তিনি রিফিউজি কার্ড পান।

ড. কাইয়ুম আরও জানান, একপর্যায়ে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর চেষ্টা হলে তিনি প্রায় এক মাস মালয়েশিয়ার একটি শরণার্থী ক্যাম্পে অবস্থান করেন। ইউএনএইচসিআরের নথি থাকার কারণেই মালয়েশিয়ান হাইকোর্ট তাকে ডিপোর্টের আদেশ দেয়নি।

তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে এখন রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কথিত পাসপোর্ট বা অন্য নথির ছবিকে ‘জাল’ উল্লেখ করে তিনি জানান, সেসব নথিতে থাকা স্বাক্ষর তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মিল নেই।

নির্বাচনী প্রেক্ষাপট উল্লেখ করে ড. কাইয়ুম বলেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কখনো তাকে ভানুয়াতুতে বড় বিনিয়োগকারী, কখনো সেখানে সম্পত্তির মালিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে—যার কোনো বাস্তব ভিত্তি নেই।

ড. এম এ কাইয়ুম বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও দেশ পুনরায় স্বাধীন পরিবেশ ফিরে পাওয়ার পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আসেন।

অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়ে তিনি দাবি করেন, নির্বাচিত হলে রাজনীতিতে সত্য ও স্বচ্ছতার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X