বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সমধর্মিতা’ নিয়ে হাজির দ্য রোভার 

‘সমধর্মিতা’ নিয়ে হাজির দ্য রোভার 

প্রকাশিত হলো ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড দ্য রোভারের ডেব্যু অ্যালবাম ‘সমধর্মিতা’। অ্যালবামটি রিলিজ উপলক্ষে মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) বেইলি রোডে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সমধর্মিতায় রয়েছে সাতটি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ এ গানগুলো। অ্যালবামটি ইতোমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে।

অ্যালবামের মূল বিষয়বস্তু, নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সাথে কথা বলা ও নিজেকে জানা। আত্ম-অন্বেষণের এ যাত্রায় দ্য রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে।

২০১৭ সালে দ্য রোভারের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় দ্য রোভার এখন একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্যা সংখ্যা তিন। গিটার আর ভোকালে আছেন রাতুল, বেজ ও ভোকালে আছেন জাফরী এবং ড্রামসে আছেন তুনান।

দ্য রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সাথে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা- এসবই দ্য রোভারের গানের মূল উপজীব্য। ডেব্যু অ্যালবামের সাতটি গানেও দ্য রোভারের মতাদর্শের প্রতিফলন ঘটেছে।

মানুষের সঙ্গে মানুষের ও অন্য সব প্রাণের যে গভীর বন্ধন, তা শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উদযাপন করতে সংগীত সন্ধ্যার দ্য রোভারের পাশাপাশি গান গাইবেন এ সময়ের আরও বেশ কয়েকজন শিল্পী। যাদের মধ্যে আছেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X