বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

 ঈদে ‘বউয়ের বিয়ে’!

নাটকের একটি দৃশ্যে তটিনী ও ইয়াশ রোহান
নাটকের একটি দৃশ্যে তটিনী ও ইয়াশ রোহান

বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনো স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবে না!

বউ ও বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, রোজার ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা (সময়) উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’

হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভির ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমেই মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

ইংল্যান্ডের দারুণ শুরু

১৫

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৮

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৯

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X