বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুল জব্বারকে নিয়ে যা বললেন আসিফ আকবর   

আব্দুল জব্বারকে নিয়ে যা বললেন আসিফ আকবর   

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরপরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এখন টক অব দ্য টাউন। বছর জুড়ে বাজারের অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করেন তিনি। এবারের রমজান মাসে আব্দুল জব্বারের চষে বেড়ানোতে অনেকেই মনে করছেন বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল। তাকে প্রশংসায় ভাসিয়ে এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

তিনি লিখেছেন, দেশপ্রেমিকের অভাব নেই দেশে, স্বাধীনতার অভাব প্রকট। যথার্থ লিডারশিপ থাকলে কোটি মানুষ লাগে না দেশকে এগিয়ে নিতে। জনাব আব্দুল জব্বার মন্ডল তার দায়িত্বশীলতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। জব্বার সাহেবের মতো এমন সলিড দায়িত্বশীল ব‍্যক্তিত্ব অবশ‍্যই আরও আছেন, তাদের কাজ করার সুযোগ দিলে সুযোগসন্ধানী মুনাফাখোরদের সমাজ থেকে বিতাড়িত করতে সময় লাগার কথা নয়। নিকট অতীতেও আমরা এসব উদাহরণ দেখেছি। সমস‍্যা হলো রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐক‍্যবদ্ধ দূষ্টচক্র, রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ আর আমিত্ব ঐ দূষ্টচক্রের মূল শক্তি।

আসিফ আকবর আরও লিখেছেন, আবদুল জব্বার মন্ডল সাহেবদের হাত ধরেই দেশটা হতে পারে সাধারণ মানুষের জন‍্য বাসযোগ‍্য। আপনাকে অভিনন্দন জনাব মন্ডল, কতদূর এগুতে পারবেন জানি না, তবে যে দাগ রেখে গেছেন, সে দাগ বরাবর হাঁটার জন‍্য নিশ্চয়ই ভবিষ‍্যতে আরও এমন আবদুল জব্বার মন্ডল তৈরি হয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনার তেজস্বী কর্মতৎপরতা মাইলস্টোন হয়ে থাকুক ভবিষ‍্যতের জন‍্য। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার ডিপার্টমেন্টকেও অভিনন্দন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X