বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডোরার একক

সংগীতশিল্পী নাদিয়া ডোরা। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী নাদিয়া ডোরা। ছবি : সংগৃহীত

‘চল প্রেমে পুড়ে যাই, ভালোবেসে উড়ে যাই, হৃদয় গহনে এই মন গহিনে দুজনে মিলে হবো ছাই’- এমন কথায় নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাদিয়া ডোরা। অটমনাল মুনের কথা, সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবেও ধরা দিয়েছেন ডোরা।

নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন ডোরা। শ্রোতাদের কাছ থেকে পাওয়া প্রশংসাও তাকে ভাসিয়ে নিচ্ছে নতুন এ সৃষ্টির অনুপ্রেরণায়।

মূলত ফোক গানে সবাই নাদিয়া ডোরাকে চিনলেও ডোরা এবার একটু অন্যরকম করেই ধরা দিলেন। তিন বছর রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।

যা নিয়ে ডোরা বলেন, ‘আমার পক্ষ থেকে এটা ভক্তদের জন্য উপহার। আমি যে সবসময় ফোক গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত গাই বা আধুনিক গানও গাই এ ম্যাসেজটাই ভক্তদের দিতে চেয়েছি এ গানের মধ্য দিয়ে। রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা ডিফরেন্ট আঙ্গিক ধরা পড়বে শ্রোতাদের কানে। মডেল হিসেবে অভিনয়ও করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গানটা।’ গানের শুটিং হয়েছে প্রকৃতি সমৃদ্ধ নেপালে। গানটি প্রকাশ করেছে জি সিরিজ। নিয়মিত স্টেজ শো, নিজের ব্যান্ড প্যান্ডডোরা ও নতুন নতুন সলো গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডোরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X