বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কে এই বন্নি?

কে এই বন্নি?

তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী বন্নি হাসান। যিনি গেল ঈদের আগে ওয়ালটনের মিলিয়নিয়ার অফারের বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন।

যারা নিয়মিত টেলিভিশনের দর্শক তাদের কাছে মিমের পাশাপাশি বন্নিকেও বেশ চোখে পড়েছে। অনেকেই জানতে চেয়েছেন মিমের পাশের এই নতুন মেয়েটি কে? মিমের পাশে থাকা সেই মেয়েটিই বন্নি হাসান। বিজ্ঞাপনটিতে তার ঝলমলে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো।

বিজ্ঞাপনটিতে কাজ করা এবং পরবর্তীকালে প্রচারের পর সাড়া পাওয়া প্রসঙ্গে বন্নি হাসান বলেন, ‘আমি ভাবতেও পারিনি এত সাড়া পাব। মিম আপুকে আমার ভীষণ ভালো লাগে। তার অনেক নাটক-সিনেমা বিভিন্ন সময়ে দেখা হয়েছে। তার সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা আমার জন্য ছিল বেশ উচ্ছ্বাসের বিষয়। নির্মাতা আজমান রুশো ভাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি নিজেকে ঠিকঠাকমতো উপস্থাপন করতে। যে কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছি।’

এদিকে অন্যতম আলোচিত একটি খণ্ড নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। এতে তিনি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন। ‘তিলোত্তমা’খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান।

ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর, এরপর আরও দুই বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে নাচেরও তালিম নিয়েছেন। ছোটবেলায় গল্পের বই পড়তে ভালো লাগত। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে, তা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার।

এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভর পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এ নাটকে অভিনয়ের পর বন্নি বেশ কিছুদিন পড়াশোনার জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলেন। এরপর বন্নি ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। অভিনয়ে ফেরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ ‘তিলোত্তমা’ নাটকে জয়ী চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X