বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট-২’

ঈদুল আজহায় তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে ‘চাঁদের হাট-২’

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। আসন্ন ঈদুল আজহায় আসছে এর সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’।

এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। পূর্ণিমা চরিত্রে দেখা যাবে যথারীতি কেয়া পায়েলকে। ‘চাঁদের হাট’ নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন কে এম সোহাগ রানা। ‘চাঁদের হাট ২’ তিনিই লিখেছেন ও পরিচালনা করেছেন। নির্মাতার ভাষ্য, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তা রয়েছে এতে।’

চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘চাঁদের হাট ২’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের পর্ব নিয়েও তিনি আশাবাদী। তার বিশ্বাস, ‘দর্শকরা একইসঙ্গে আনন্দ ও শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন এই নাটকে।’

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে ‘চাঁদের হাট ২’। নাটকটির আবহ সংগীত তৈরি করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X