বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হৈমন্তী-পাবেলের ‘কাড়িয়া নিলা ঘুম’

হৈমন্তী-পাবেলের ‘কাড়িয়া নিলা ঘুম’

সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত দাস ও জাহেদ পারভেজ পাবেলের গাওয়া একটি দ্বৈত সংগীত ‘কাড়িয়া নিলা ঘুম’। ফোক রোমান্টিক ধাঁচের গানটিতে আলাদা একটা ফ্লেভার রয়েছে।

গতানুগতিক ফোক গানের মতো নয়। পুরোপুরি রোমান্টিকনির্ভর এই গানটি যে কারণে খুব সহজেই দর্শকদের মুগ্ধ করতে সক্ষম। মনসুর সানির কথা, সাজ্জাদের সুরে গানটির কম্পোজিশন করেছেন সংগীতের প্রত্যয় খান।

গানের কথা, সুর, কম্পোজিশন সবকিছুই এককথায় চমৎকার। হৈমন্তী এবং পাবেল গেয়েছেন হৃদয় উজাড় করে। ফলশ্রুতিতে শ্রোতা-দর্শকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাচ্ছেন তারা। ‘কাড়িয়া নিলা ঘুম’ প্রকাশিত হয়েছে আইকে মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানচিত্রটির নির্মাণও প্রশংসার দাবি রাখে। এটি নির্মাণ করছেন এমএইচ মুন্না।

প্রসঙ্গত, হালফিলে দেশীয় সংগীতে অন্যতম জনপ্রিয় গায়িকা হৈমন্তী রক্ষিত দাস। তার অসাধারণ কণ্ঠ ও সৌন্দর্য মিলে তিনি খুব দ্রুতই জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে চলেছেন। অডিও, প্লেব্যাক কিংবা মঞ্চ সবখানেই তার সরব পদচারণা। বলা চলে আগামীতে সংগীতাঙ্গনে যারা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে হৈমন্তী অন্যতম। তার কণ্ঠে অন্যরকম এক মাদকতা রয়েছে, যা অন্য শিল্পীদের কাছ থেকে তাকে আলাদা করা যায়। অপরদিকে জাহেদ পারভেজ পাবেলও জনপ্রিয়তার সিঁড়িতে পা রেখেছেন। তার গাওয়া বেশকটি গান শ্রোতানন্দিত হয়েছে। সে হিসেবে কাড়িয়া নিলা ঘুমে দুজনের কেমিস্ট্রিটাও ভালো হয়েছে।

গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, খুব দরদ দিয়ে আমরা গানটি করেছি। গানের কথা, সুর এবং কম্পোজিশন সব কিছুই খুব যত্ন করে করা হয়েছে।

শ্রোতা-দর্শকদের কাছ থেকে আমরা ইতোমধ্যে আশাতীত রেসপন্স পেয়েছি। আমি জোর দিয়ে বলতে পারি, গানটি শুনলে যে কারোরই ভালো লাগবে। ফোক ধাঁচের হলেও পিওর রোমান্টিক একটি গান। যে কারণে হৃদয় ছুঁয়ে যাবে খুব সহজে। হৈমন্তী আরও জানান, আগামীতে আমার সলো এবং ডুয়েট কিছু গান আসছে। আশা করি খুব শিগগিরই তা প্রকাশ পাবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X