বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শত্রুপক্ষের দুঃখে মায়া লাগে: প্রভা

সাদিয়া জাহান প্রভা । ছবি : সংগৃহীত
সাদিয়া জাহান প্রভা । ছবি : সংগৃহীত

জীবনের নানা দিক দেখেছেন সাদিয়া জাহান প্রভা। জনপ্রিয় এই অভিনেত্রী চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নেন। এখন তাকে পর্দায় তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরের মতোই আলোচনায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে উঠে এসেছে মানবিকতা, সহমর্মিতা এবং নারীর প্রতি নারীর সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নাই।

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। তবে কার উদ্দেশ্যে এই বার্তা, স্পষ্ট করেননি প্রভা। বরং এই লেখায় তিনি বুঝিয়েছেন, ব্যক্তিগত বিরোধ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে একজন নারীর দুঃখ তাকে স্পর্শ করে, বেদনাহত করে। তার কথায় প্রতিফলিত হয়েছে সহমর্মিতা, মানবিক বোধ ও নারীত্বের প্রতি দায়বদ্ধতা।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আরেকটি পরিচয়—দক্ষ মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ‘মেকআপ বাই প্রভা’ যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের অগ্রগতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের নতুন দল এনসিপিআই বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১০

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১১

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১২

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৩

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৪

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৬

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৭

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৮

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৯

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২০
X