বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা চেয়েছি দর্শকদের সেরাটা দিতে : মাহদি

আমরা চেয়েছি দর্শকদের সেরাটা দিতে : মাহদি

বর্তমান সময়ের তরুণ নির্মাতা মাহদি আল মুজাহিদ৷ তার নির্দেশনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খানসহ আরও অনেক। নির্মাণের পাশাপাশি রয়েছে তার নিজেসব প্রযোজনা প্রতিষ্ঠানও৷ যেখান থেকে নিয়মিত নির্মিত হচ্ছে নাটক ও মিউজিক ভিডিও। সেই ধারাবাহিকতায় এবার এই নির্মাতা নির্মাণ করেছেন নতুন একটি মিউজিক ভিডিও।

‘জানরে তুই আয়না’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহদি। যেখানে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ আরেক সংগীতশিল্পী এ কে অয়ন। গানটির সংগীত আয়োজনও করেছেন শিল্পী নিজেই।

নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে৷ আর তাই আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি সেই আবেশেই। আমরা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। যেখানে প্রকৃতির অনুরূপ সৌন্দর্য মেঘ, পাহড়, ঝর্ণা, সমুদ্রের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, আমারা টানা পাঁচ দিন বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে দেখা গেছে, বৃষ্টির কারণে আমরা ক্যামেরা ওপেনই করতে পারিনি। সারাদিনে সব মিলিয়ে ১০ মিনিটের বেশি শুট করতে পারিনি। যখন ঝর্ণায় শুট করতে গিয়েছি এখন যেখানের পানিতে আমাদের পুরো ক্যামেরা ভিজে যায় তবুও আমরা থামিনি, কারণ আমরা চেয়েছি দর্শকদের সেরা ভিউটা দিতে।

সাংবাদিকপুত্র মাহদির এই শোবিজকে কেন্দ্র করেই যত স্বপ্ন। আর সেই লক্ষ্যেই নিয়মিত কাজ করে যাচ্ছেন এই নির্মাতা। বর্তমানে তিনি মাহতিম সাকিব, তানজিল মিজবাহ, তানজিদ সরওয়ার ও এ কে অয়নসহ গুণী শিল্পীদের নিয়ে নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X