মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রশীদ সাগরের উপস্থাপনায় সোমবার বিটিভিতে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

রশীদ সাগর। ছবি : সংগৃহীত
রশীদ সাগর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ব্যতিক্রমধর্মী সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান। অনুষ্ঠানের প্রতি পর্বে দেশ বরেণ্য একজন সঙ্গীতশিল্পী প্রিয় শিল্পী হিসেবে উপস্থিত থাকেন।

তারই ধারাবাহিকতায় এবারের পর্বে প্রিয় শিল্পী হিসেবে থাকছেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। তার গাওয়া কালজয়ী ৭টি গান পরিবেশিত হবে এবারের পর্বে। এ প্রজন্মের ছয়জন প্রতিশ্রুতিশীল শিল্পী একটি করে গান পরিবেশন করবেন। সামিনা চৌধুরী নিজেও তার গাওয়া বিখ্যাত একটি গান গাইবেন।

শিল্পীর কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা তথ্য দর্শকদের সামনে উপস্থাপিত হবে এ অনুষ্ঠানে। এ পর্বের শিল্পী মারুফা জান্নাত তৃষা, মোসলেহ উদ্দিন পিজু, রুমানা আক্তার ইতি, অনিরুদ্ধ রশিদ শুভ, ফাবাশ্বির খান, ফারজানা তাসনীম সুমনা ও সামিনা চৌধুরী।

আর সামিনা চৌধুরীর কন্যা ফাবাশ্বির খান এই প্রথম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন।

জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক রশীদ সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন ইদ্রিস নিয়াজ। গ্রন্থনায় ছিলেন কমল সরকার এবং প্রযোজনা করেছেন আল মামুন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X