বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের প্রেম গুঞ্জনে হানিয়া-আসিম

হানিয়া আমির ও আসিম আজহার। ছবি : সংগৃহীত
হানিয়া আমির ও আসিম আজহার। ছবি : সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে ভক্তদের জল্পনা যেন থামছেই না। সম্প্রতি করাচিতে আসিমের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আবারও উসকে দিয়েছে।

সামনের সারিতে বসে বন্ধু ইয়াশমা গিলের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় হানিয়াকে। কনসার্ট চলাকালে আসিম যখন তার জনপ্রিয় গান ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ পরিবেশন করছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে হানিয়ার আবেগমাখা চেহারা। সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা।

২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের প্রেম নিয়ে সরগরম ছিল পাকিস্তানি মিডিয়া। অনেকেই তাদের ‘আদর্শ জুটি’ বলে আখ্যা দিয়েছিলেন। তবে ২০২০ সালে হানিয়া জানান, তারা শুধুই ভালো বন্ধু। এরপর আসিম মডেল মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং আগামী মাসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

কনসার্টে হানিয়ার উপস্থিতি দেখে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, “এত বছর পর একসাথে! আমার ‘হাসিম’ হার্ট আবার লাইভ!” কেউ আবার মনে করছেন, তারা কেবল পেশাদার বন্ধু হিসেবেই একে অপরের প্রতি সমর্থন দেখাচ্ছেন।

এখন পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে হানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও ইমোজি শেয়ার করে জল্পনাকে আরও উস্কে দিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X