বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর, শুটিং বন্ধ 

আফরান নিশো। ছবি : সংগৃহীত
আফরান নিশো। ছবি : সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিওর পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না আলোচিত অভিনেতা আফরান নিশোকে। তবে সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলে সুখবর এসেছে। কিন্তু এই সুখবরের মাঝে এক বড় ধাক্কা খেলেন অভিনেতা নিজেই, যখন জানা গেল তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই জটিল কারণে আপাতত বিশ্রামে রয়েছেন নিশো এবং কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না।

গতকাল শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিশো নিজেই তার হাঁটুর সমস্যার কথা জানিয়ে বলেন, ‘সুড়ঙ্গ-২’ কবে আসবে তা নির্মাতা রাফী জানেন। তবে আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবনযাপন করতে হলে আমাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।’ তিনি আরও জানান, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই হয়তো আমাকে কাজে নেবে না, বলবে তোমার তো পা ভাঙা।’

এই সংবাদে অনেক ভক্ত ও শিল্পকলাপ্রেমীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আফরান নিশোর দ্রুত সুস্থতা কামনা করে সবাই অপেক্ষায় রয়েছেন যেন তিনি আবার পর্দায় ফিরে আসেন পুরোদমে।

এদিকে, সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’, যেখানে আফরান নিশোর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকেও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X