রাজু আহমেদ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
আলাপন

এমনটি এর আগে দেখেনি দর্শক: পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রাখলেও এখন তিনি পুরোদস্তুর একজন নায়িকা। কাজ করেছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব নায়কের সঙ্গে। জুটি আছে সুপারস্টার শাকিব খানের সঙ্গেও। এবার তাকে প্রথমবারের মতো অভিনেতা আফরান নিশোর বিপরীতে দেখা যাবে। রেদওয়ান রনি পরিচালিত নতুন এ সিনেমার নাম ‘দম’। এটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে এটি। সিনেমায় নিজের অভিনয় ও যুক্ত হওয়া নিয়ে পূজার কথা হয় ‘কালবেলা’র সঙ্গে। লিখেছেন— রাজু আহমেদ

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

এরই মধ্যে সিনেমায় নায়িকা চরিত্রে আপনার নাম ঘোষণা করা হয়েছে। কেমন লাগছে?

অবশ্যই ভালো লাগছে। আমার ভক্তরা নতুন পূজাকে দেখার জন্য এরই মধ্যে অপেক্ষা করছেন। বিষয়টি নিয়ে আমি নিজেও আনন্দিত।

‘দম’ সিনেমায় যেভাবে যুক্ত হলেন?

এই সিনেমা নিয়ে প্রথমে প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই হঠাৎ একদিন আমাকে কল দেন। দিয়ে বলেন, ‘তোমাকে পরিচালক রেদওয়ান রনি কল দেবেন’, যা শুনে আমি অবাক হয়ে যাই। এরপর আমি তার কলের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু কল তো আর আসে না। কয়েক দিন পর রনি ভাই আমাকে কল দেন। এরপর বলেন, অডিশন দিতে। শুনে আমি নার্ভাস হয়ে যাই। তারপর তার দেওয়া লোকেশনে যাই, অডিশন দিই। একটি নয়, তিন ধরনের অডিশন দিতে হয় আমাকে। এরপরই আমাকে চরিত্রটির জন্য নির্বাচিত করা হয়।

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

গল্প পড়ার পর যেমনটি মনে হয়...

বলতে গেলে এমন গল্পে এর আগে আমার কাজ করা হয়নি। আগেও আমি ভালো কাজ করেছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে দম-এর পর দর্শক আমাকে নিয়ে একটু বেশি উচ্ছ্বসিত হবে। এর কারণ, এই পূজাকে তারা আগে কখনোই রুপালি পর্দায় দেখেনি।

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

সেটি কেমন...?

কারণ ‘দম’ সিনেমায় দর্শক আমাকে মেকআপ ছাড়া দেখবে। এমনটি এর আগে দেখেনি দর্শক। তাই এ সিনেমাটি আমার জন্য যেমন আবেগের, তেমনি চ্যালেঞ্জের। যার জন্য এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

কেমন প্রস্তুতি নিচ্ছেন…

শুটিংয়ে নামার আগে আমরা নিজেদের মধ্যে রিহার্সেল করছি, সংলাপ নিয়ে আলাপ হচ্ছে। তারপর যার যার জায়গা থেকে ব্যক্তিগত উন্নতি নিয়েও কাজ করছি। সবকিছু মিলিয়ে সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

আফরান নিশো ও রেদওয়ান রনির সঙ্গে প্রথম কাজ করছেন। শুটিংয়ে নামার আগে নার্ভাসনেস কাজ করছে?

একটু তো করছেই। কারণ আমি দুজনেরই কাজের ভক্ত। তাদের সঙ্গে এর আগে কাজ না হলেও, আমি তাদের ধরন জানি। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এ ছাড়া শুটিং শুরুর আগে আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রিহার্সেল হচ্ছে। যেখানে সবাই খুব বন্ধুসুলভ আচরণ করছে। তাই আমরা শুটিংয়ের আগেই অনেকটা পরিবারের মতো হয়ে গেছি। আশা করছি, ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। তবে ‘দম’ শুধু নিশো ও রনি ভাইয়ের সঙ্গেই আমার প্রথম কাজ নয়, প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গেও এটি প্রথম কাজ।

দমের মহরতের মাধ্যমে প্রযোজক–পরিচালক–শিল্পী–কুশলীরা। ছবি : সংগৃহীত

সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চঞ্চল চৌধুরী আছেন। ‘দম’-এর কাস্টিং নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

এ সিনেমার কাস্টিং এককথায় দুর্দান্ত। তার মধ্যে চঞ্চল চৌধুরী আছেন। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। তার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই।

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি : সংগৃহীত

সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা…

অনেক অনেক প্রত্যাশা। কারণ সিনেমাটির কাজ শেষ হওয়ার পর আমি নিজেই বুঝতে পারব, এমন গল্পে কাজের সুযোগ হয়তো আর কখনোই পাব না। তাই আগে করা সব সিনেমার থেকে ‘দম’ আমার জন্য বিশেষ। বাকিটা মুক্তির পর দর্শক বলবে। এর জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১০

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১১

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

১২

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

কাফনের কাপড় বেঁধে যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

১৪

মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

১৫

মেয়ের বাবা হলেন শাকিব খান

১৬

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

১৭

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

১৮

ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ

১৯

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

২০
X