বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হুমাইরার মৃত্যু রহস্যে নতুন মোড়

হুমাইরা আসগর। ছবি : সংগৃহীত
হুমাইরা আসগর। ছবি : সংগৃহীত

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু যেন আরও ঘনীভূত রহস্যে ঢেকে যাচ্ছে। দীর্ঘদিন অস্বাভাবিক মৃত্যু হিসেবে তদন্ত চললেও এবার আদালতের নির্দেশে মামলার পথে হাঁটছে পুলিশ।

করাচির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) পুলিশকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট শাহজাইব সোহেল আদালতে পিটিশন দায়ের করে দাবি করেছিলেন- হুমাইরার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। আদালত সেই যুক্তিই গুরুত্ব দিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।

৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার হয় হুমাইরার মরদেহ। সেদিন পুলিশ এটিকে “অস্বাভাবিক মৃত্যু” বলে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন সব তথ্য সামনে আসতে থাকে।

পিটিশনে বলা হয়, মৃত্যুর পরও হুমাইরার ফোন মাসের পর মাস সচল ছিল। পরিচিত এক মেকআপ আর্টিস্টের একাধিক কল তিনি ধরেননি; পরে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়। এ বিষয়টি নিয়েই সন্দেহ আরও গভীর হয়েছে। তাই পিটিশনে ওই মেকআপ আর্টিস্ট, হুমাইরার ভাইসহ কয়েকজনকে তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আগের এক শুনানিতে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তারা। তবে নতুন নির্দেশে এবার পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ মামলা করার পথ খুলে গেল।

এদিকে শোবিজ মহল বলছে, ‘হুমাইরার মৃত্যু রহস্যের পর্দা এবার হয়তো সরে যাবে।’ ভক্তদের প্রত্যাশা, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রকৃত সত্য সামনে আনবে পুলিশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X