বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্লিম ফিগারের বাইরে সৌন্দর্যও আছে : দুরেফিশান

দুরেফিশান সেলিম। ছবি : সংগৃহীত
দুরেফিশান সেলিম। ছবি : সংগৃহীত

শোবিজে টিকে থাকার জন্য শারীরিক গড়ন ঠিক রাখার চাপে রয়েছেন অনেক শিল্পী। তবে ললিউডের অভিনেত্রী দুরেফিশান সেলিম সেই ধারণাকে বুড়ো আঙুল দেখালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিটনেস মানে কেবল রোগা থাকা নয়, বরং ভেতর থেকে সুস্থ এবং আত্মবিশ্বাসী থাকা।

তিনি বলেন, ‘আমি কখনোই মনে করিনি, ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’

দুরেফিশান আরও জানান, শোবিজে টিকে থাকা সহজ ছিল না। সহকর্মীদের নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবু তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং কখনোই তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর গঠন তার মতোই, তাই তিনি চান তার চরিত্রগুলো বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হোক।

অভিনেত্রী বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আমাকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং সাধারণ নারীর মতো দেখায়। এটা শুনে মনে হয় আমি ঠিক পথে আছি। দর্শকরা নিজেদের প্রতিচ্ছবি পর্দায় দেখতে পান—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তবে শৈশব থেকেই পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে।

দুরেফিশানের এই সাহসী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেক নারীই তার কথায় নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তার বক্তব্য স্পষ্ট—সৌন্দর্য কোনো নির্দিষ্ট ফিগারে সীমাবদ্ধ নয়, আত্মবিশ্বাসই সবচেয়ে আকর্ষণীয় গুণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X