কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

তুর্কি সিরিজ সুলতান আব্দুল হামিদে অভিনয় শিল্পীরা। ছবি : সংগৃহীত
তুর্কি সিরিজ সুলতান আব্দুল হামিদে অভিনয় শিল্পীরা। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’ এবার দেখা যাবে বাংলাভিশনের পর্দায় বাংলা ডাবিংকৃত রূপে। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিরিজটি, শুধু বাংলাভিশনে।

এই মহাকাব্যিক ধারাবাহিকে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। দর্শকরা দেখতে পাবেন প্রাসাদের অন্তরালে রাজনীতি, ষড়যন্ত্র, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সুলতানের ঐতিহাসিক লড়াই। পাশাপাশি সিরিজটিতে উঠে এসেছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা এবং খিলাফত রক্ষার সংগ্রাম, যা দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে যাবে।

বাংলাভিশন সর্বদা স্থানীয় কনটেন্ট ও নাটককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এর পাশাপাশি ‘সুলতান আব্দুল হামিদ’ হবে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী সংযোজন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত কাহিনীকে বাংলায় উপস্থাপন করবে।

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়। এ ধারাবাহিক কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং বিনোদনে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আমাদের দর্শকরা যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন, তেমনি এবার তারা একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি ইতিহাসের শিক্ষাও থাকবে- ওসমানীয় সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ, বিরহ সবকিছুর সমন্বয় থাকবে।

তিনি আরও বলেন, সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই ডাবিংয়ে অংশ নিয়েছেন আমাদের স্বনামধন্য দেশীয় শিল্পীরা- যারা থিয়েটার ও অভিনয়ে সমাদৃত। ডাবিংও এক ধরনের অভিনয়, আর এই অভিনয়ে যোগ দেওয়ার মাধ্যমে তারাও সিরিজটির অংশ হয়ে উঠেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X