বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানালেন, ব্যক্তিগত জীবন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই।’

২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে করেছিলেন অপু। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আসে। যদিও কিছুদিনের মধ্যেই ভাঙন ধরে দাম্পত্য জীবনে এবং শেষমেশ বিচ্ছেদ ঘটে। পরে শাকিব বিয়ে করেন নায়িকা শবনম বুবলীকে।

বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপুর সঙ্গে শাকিবের সম্পর্ক টিকে আছে। একসঙ্গে দেশ-বিদেশে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে তাদের। এ নিয়েই গুঞ্জন— আবারও কি কাছাকাছি আসছেন শাকিব-অপু?

প্রশ্নের জবাবে অপু বলেন, ‘ফেসবুক দিয়ে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না।’

বর্তমান সংসার জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন ব্যক্তিগত বিষয় প্রকাশে তিনি অনাগ্রহী। উদাহরণ টেনে বলেন, ‘শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের কতটুকুই বা জানেন? তিনি যা দরকার মনে করেছেন, শুধু সেটুকুই বলেছেন। আমারও একই অবস্থান।’

অপুর এই মন্তব্যের পর আবারও গুঞ্জন জোরদার হয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সমীকরণ নিয়ে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X