বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

অঞ্জলি রাঘব ও পবন সিং। ছবি : সংগৃহীত
অঞ্জলি রাঘব ও পবন সিং। ছবি : সংগৃহীত

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনায় অভিনেত্রী অঞ্জলি রাঘব। এক অনুষ্ঠানে সহ-অভিনেতা পবন সিংয়ের বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ তুলেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অঞ্জলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরির তারকা অভিনেতা-গায়ক পবন সিং। সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ মঞ্চে অঞ্জলির কোমরে হাত রাখেন পবন। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়।

আজ নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় অঞ্জলি বলেন, ‘অনেকেই বলছেন আমি কেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালাম না। কেউ বলছেন, কেন চড় মারিনি। আবার কেউ হাসতে দেখিয়ে সমালোচনা করছেন। আমি কি আনন্দ পাব যদি কেউ আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই নয়।’

তিনি আরও জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন তার কোমরের দিকে ইশারা করেছিলেন। প্রথমে ভেবেছিলেন শাড়িতে হয়তো কিছু আটকে গেছে। তাই হেসে উড়িয়ে দেন। পরে জানতে পারেন আসলে কিছুই ছিল না।

অঞ্জলির ভাষায় ‘কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া ভুল। আর এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এটা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতে হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’

এ প্রসঙ্গে তিনি জানান, অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন নীরব থাকতে। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারবে। তবুও নিজের সিদ্ধান্তে অটল থেকে অঞ্জলি ঘোষণা দিয়েছেন— “আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমার পরিবার আর হরিয়ানার কাজ নিয়েই আমি খুশি।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X