কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

মোদি এখন কোথায়?

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

চীন আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তিয়ানজিনে পৌঁছেছেন।

২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে এই সম্মেলন রবি ও সোমবার উত্তর বন্দর নগরী তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন পরই বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালের পর এই প্রথম মোদির চীন সফর। এর ঠিক আগে তিনি জাপান সফর করেন, যেখানে ভারতকে ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।

চীন ও ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে যাদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যায়। তবে গত অক্টোবরে রাশিয়ায় শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পর থেকে সম্পর্কের কিছুটা অগ্রগতি হয়েছে।

এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরানসহ ১০টি দেশ সদস্য এবং আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার। সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।

শনিবার থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও অংশ নেবেন।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন শুধু আঞ্চলিক সহযোগিতা নয়; বরং চীন-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X