খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

নিজের তৈরি বিমান আকাশে ওড়ান শিক্ষার্থী। ছবি : কালবেলা
নিজের তৈরি বিমান আকাশে ওড়ান শিক্ষার্থী। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা অনুকূল। মাত্র ১৬ বছর বয়সেই নিজের হাতে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন ‘দ্য রয়েল স্কাই-১১০’।

রোববার (৩১ আগস্ট) বিকেলে আকাশে সফলভাবে বিমানটি আকাশে ওড়ান তিনি। এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও মুগ্ধ হয়ে দেখেন অনুকূলের হাতে তৈরি সেই উড়ন্ত বিমান।

অনুকূল রায় জানান, বিমানটি তৈরি করতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি কাজটি শেষ করেছেন। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন।

আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা এই তরুণ বলেন, আমি চাই আমার সৃজনশীল চিন্তাগুলো কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সরকার বা বিভিন্ন সংস্থার সহায়তা পেলে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারব।

স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, অনুকূলের মতো তরুণরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এই অর্জন শুধু গ্রাম নয়, পুরো উপজেলাকে গর্বিত করেছে।

গ্রামবাসীরাও মনে করছেন, অনুকূলের এই উদ্ভাবন কেবল তার পরিবারের নয়, বরং গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় প্রকল্প বাস্তবায়িত হবে।

ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, আমি বিষয়টি জেনেছি। খুব শিগগির উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X