কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় চিকিৎসকরা জানিয়েছেন, তার (নুর) শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের (আইসিইউ) আওতায় রাখা হয়েছে। চিকিৎসায় সহায়তার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন।

চিকিৎসকদের তথ্যানুযায়ী, বর্তমানে নুর স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত আছেন এবং নড়াচড়া করতে পারছেন। যদিও চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে।

চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X