যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৩ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে চায়ের দোকানে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪০) মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে। তিনি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এ সময় অপরিচিত কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনো জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X