কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কূপ বা কুয়া বললেই নিশ্চয়ই আপনার চোখে ভেসে ওঠে সেই গোলাকৃতি দেশীয় জলাধার, যেখান থেকে পানি তোলা হয়। প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কূপের ব্যবহার দেখা যায়। বর্তমান যুগে ঘরে ঘরে ট্যাপ ও কল থাকলেও অনেক বাড়িতে কুয়া এখনো রয়েছে। অতীতে পানি তোলার জন্য খনন করা হতো এই কূপ। সাধারণত কূপ সর্বদা গোলাকৃতি হয়ে থাকে।

কিন্তু কখনো কী ভেবেছেন, কূপ কেন বর্গক্ষেত্র, ত্রিভুজ বা ষড়ভুজের আকারে হয় না? ত্রিভুজাকৃতির কূপ কি কখনো দেখেছেন? এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কারণ। আসুন আজকে জেনে নেওয়া যাক কূপের গোলাকৃতির পেছনের বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণগুলো।

চলুন জেনে নেওয়া যাক কুয়া গোলাকার হওয়ার কারণগুলো

*গোলাকার কূপ অন্যান্য আকৃতির কূপের তুলনায় অনেক বেশি টেকসই। যদিও খুব কম বর্গাকার কূপ তৈরি করা হয়, তবুও গোলাকার কূপ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী থাকে। এর প্রধান কারণ হলো- গোলাকার কূপে কোনো কোণ থাকে না। চারপাশে সমানভাবে বৃত্তাকার হওয়ায়, পানির চাপ ও মাটির চাপ সবদিকে সমানভাবে প্রয়োগ হয়। ফলে এই ধরনের কুয়া দীর্ঘদিন অটুট থাকে এবং সহজে ধসে পড়ে না।

*পানির চাপ গোলাকার কূপে সবদিকে সমানভাবে বিস্তৃত থাকে। অন্যদিকে, যদি কূপটি বর্গাকার বা ত্রিভুজাকৃতির করা হয়, তাহলে চার কোণায় চাপ বেশি হয়। এর ফলে কূপটি দীর্ঘস্থায়ী হতে পারে না এবং ভেঙে পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

আরও পড়ুন : ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

*কূপকে দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য সাধারণত গোলাকার আকারে খনন করা হয়। মনে রাখতে হবে, যখন কোনো তরল সংরক্ষণ করা হয়, তখন তার ভেতরের চাপ সেই দেয়ালের ওপর প্রয়োগ হয় যেখানে তা রাখা আছে। গোলাকার কূপে এই চাপ সমানভাবে বিতরণ হয়, ফলে কূপটি আরও টেকসই হয়। একই সঙ্গে, গোলাকার কুয়া তৈরি করা সহজ। সাধারণত এই কূপটি ড্রিলিংয়ের মাধ্যমে খনন করা হয় এবং গোলাকার আকারে ড্রিল করলে কাজটি অনেক সহজ হয়। তুলনামূলকভাবে, বর্গাকার কুয়া খনন করা কঠিন এবং সময়সাপেক্ষ, তাই বেশিরভাগ ক্ষেত্রে কূপগুলো গোলাকার আকারেই তৈরি করা হয়।

*কূপটি গোলাকার করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, এই আকৃতির কূপ বহু বছর ধরে ভেঙে পড়ে না। পাশাপাশি, গোলাকার কূপ তৈরি করলে মাটি ডুবে বা বসে যাওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়, ফলে কূপটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল থাকে।

তথ্যসূত্র : নিউজ এইটিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X