বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

সানি লিওন। ছবি : সংগৃহীত
সানি লিওন। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তার মাতৃত্বের যাত্রাটা অন্যদের মতো নয়—প্রথম কন্যাসন্তান এসেছেন দত্তকের মাধ্যমে, আর দুই যমজ ছেলে জন্ম নিয়েছে সারোগেসিতে।

এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন—কেন নিজে গর্ভধারণ করলেন না তিনি? উত্তর মিললো সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে।

সোহা আলির সঞ্চালনায় পডকাস্টে সানি খোলামেলা জানালেন, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ২০১৭ সালে দত্তক নেন কন্যা নিশা কউর ওয়েবারকে। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর।

নিজে গর্ভে সন্তান ধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি স্পষ্ট বলেন, ‘আমি কখনোই গর্ভধারণ করতে চাইনি। আমি জানতাম, আমার জন্য মাতৃত্বের পথটা ভিন্ন হবে।’

সানি আরও জানান, সারোগেসির মাধ্যমে মা হওয়ার সময় ওই নারীকে প্রতি সপ্তাহে একটি মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। সেই টাকায় সারোগেট মা একটি বাড়ি কিনে ফেলেন, এমনকি বিয়েও করেন বেশ জমকালোভাবে।

পডকাস্টে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনি নারীর স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে আলোচনা করেন। আর সানির ভাষায় ‘সন্তান দত্তক, সারোগেসি বা গর্ভধারণ—যেভাবেই পরিবার তৈরি হোক না কেন, মায়ের অনুভূতি সবার জন্য এক।’

উল্লেখ্য, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। একসময় দু’জনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও পরে বলিউডে নিয়মিত অভিনয় শুরু করেন সানি। বর্তমানে তিন সন্তানকে ঘিরেই তার সংসার ও ব্যস্ততা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১০

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১১

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১২

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৩

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৪

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৫

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৬

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৭

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৯

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X